প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনে স্বামী-স্ত্রী। তাহলে একে অন্যকে সমর্থন, কাজে সাহায্য করার ব্যাপারটা আর একতরফা থাকে কেন? জেরার্ড পিকে যখন খেলতে যান, স্টেডিয়ামে হাজির হয়ে যান শাকিরাও। সে হিসেবে পপ তারকা স্ত্রীর গানের ভিডিওতে তো পিকেরই থাকা উচিত। তার ওপর দুজনের পরিচয়ই যেহেতু এমন একটি গানের ভিডিওতে কাজ করতে গিয়ে। শাকিরার গাওয়া ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র ভিডিওতে ছিলেন পিকে, সেখান থেকেই সম্পর্কের জল গড়ানো শুরু। এবার আবার স্ত্রীর গানের ভিডিওতে বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার। তাঁর নতুন গান ‘মে এনামোরে’র ভিডিওতে থাকছেন পিকে। শুধু থাকছেনই না, গানটা আসলে পিকেকে ঘিরেই তৈরি করা। গত সোমবার ভিডিওর সেটেও দুজনকে দেখা গেছে। দুই ভুবনের দুই তারকা স্বামী-স্ত্রীর সম্পর্কটা ঘরের বাইরেও তাহলে সমান রোমান্টিক! মার্কা।