ভিতানাগের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ব্যাটিংই পেলেন না। এরপর ফিল্ডিং করতে হলো প্রায় ২০০ ওভার। কিতুরুয়ান ভিতানাগের অভিষেকটা দুর্বিষহ হয়ে উঠছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-অর্ডারে প্রমোশন পেয়ে করলেন ৫৯। গড়লেন ছোটখাটো একটা রেকর্ডও। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ব্যাটিং না করে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান এটাই! ফিফটি ছিল এর আগে মাত্র একজনেরই। ১৯৭১ সালে বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং পাননি ইংলিশ অলরাউন্ডার রিচার্ড হটন। দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ইংলিশ গ্রেট লেন হাটনের ছেলে করেছিলেন অপরাজিত ৫৮। সব মিলিয়ে রেকর্ডটি আরেক ইংলিশ অ্যালেক স্টুয়ার্টের। ১৯৯৯ সালে হানসি ক্রনিয়ের সেই কলঙ্কিত টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৩ করেছিলেন স্টুয়ার্ট, প্রথম ইনিংস তো ছেড়েই দিয়েছিলেন! ওই টেস্টেই মাইকেল ভনের ৫৯ আছে এই রেকর্ডের দুইয়ে।