ভিদালকে নিয়ে সংশয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে চিলির অন্যতম ভরসার নাম আর্তুরো ভিদাল৷ অথচ বিশ্বকাপের ঠিক আগে কিনা তাঁকে যেতে হলো শল্যবিদের ছুরির নিচে। জুভেন্টাসের মিডফিল্ডার অস্ত্রোপচার করিয়েছেন ডান হাঁটুতে। বিশ্বকাপের আগে সেরে উঠবেন তো? জুভেন্টাসের চিকিৎসক ফ্যাব্রিজিও ট্যানকনে দিচ্ছেন স্বস্তির খবরই৷ মানে ভিদাল বিশ্বকাপের আগেই সেরে উঠবেন । কিন্তু এই অস্ত্রোপচার আরও আগে করা যেত না? এমন প্রশ্নে ফ্যাব্রিজিওর দাবি, অস্ত্রোপচার করা হয়েছে ঠিক সময়েই। আগে করলে নাকি আরও ক্ষতিই হতে পারত মাঝমাঠের এই প্রাণভোমরার৷ ওয়েবসাইট।