ভিন গ্রহের ভক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্য গ্রহের ফুটবলার’ প্রশংসাটা লিওনেল মেসি অনেকবারই শুনেছেন। এবার সেই অন্য গ্রহের একজন এলেন তাঁরই সঙ্গে দেখা করতে! ভাবছেন কী করে সম্ভব? না, কোনো ভিন গ্রহের প্রাণী নয়, মেসির খেলা দেখতে আসা এক ভক্তের দাবি, তিনিও মেসির মতোই অন্য গ্রহের বাসিন্দা! গ্র্যান ক্যানেরিয়ায় পরশু রাতে লাস পালমাসের বিপক্ষে সেই ভক্তকে দেখা গেল গ্যালারিতে। এসেছিলেন ভিন গ্রহের প্রাণী সেজে, গায়ে লিখে এনেছিলেন, ‘মেসি, আমি তোমার গ্রহ থেকে এসেছি। আমি তোমার জার্সিটা চাই।’ নজরকাড়ার উপায়টা মন্দ নয় কিন্তু। তবে ম্যাচ শেষে মেসির সঙ্গে তাঁর এই ভিন গ্রহের ভক্তের দেখা হয়েছে কি না, কিংবা প্রিয় খেলোয়াড়ের জার্সি পেয়েছেন কি না, সেটি জানা যায়নি। গোলডটকম।