ভিনগ্রহের নাভাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপটা দেখা যাচ্ছে ভিনগ্রহের প্রাণীতে ভরে যাচ্ছে! এর আগে নাইজেরিয়ার কোচ স্টিফেন কেশির সুবাদে ‘ভিনগ্রহের প্রাণী’র খেতাব পেয়েছিলেন লিওনেল মেসি। এবার কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসকে মঙ্গল গ্রহে জন্মানো মানুষ বললেন সতীর্থ সেলসো বোর্হেস। ম্যাচজুড়ে প্রতিপক্ষের একের পর গোল ঠেকানোর পর পেনাল্টি শটেও অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাঁড়ানো নাকি ভিনগ্রহের কারোর পক্ষেই সম্ভব! কোস্টারিকার মাঝমাঠের সেনানী সেলসো বোর্হেস বলছেন, ‘আমার মনে হয় ও অবশ্যই মঙ্গল কিংবা শুক্র অথবা অন্য কোনো গ্রহে জন্মানো কেউ। ও দুর্দান্ত। ও আমাদের অনেক কিছু দিয়েছে।’ বিশ্বকাপ এখনো অনেকটা বাকি। দেখাই যাক আর কত ভিনগ্রহের ফুটবলার এই মর্ত্যে নেমে আসে! গোলডটকম।