ভিনদেশি ছাপাখানা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার দুনিয়ায় সবচেয়ে বড় আয়োজন ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নানা দেশের কত মানুষ পাড়ি জমিয়েছেন ব্রাজিলে। লক্ষ্য একটাই, ফুটবলের তীর্থে বসে খেলাটার ষোলো আনা উপভোগ করা।আর এ সুযোগে করপোরেট কোম্পানিগুলো পণ্যের প্রচারে ব্রাজিলের শহরগুলোয় ব্যস্ত সময় পার করছে। তেমনই এক প্রতিষ্ঠান, না কোনো শ্যাম্পু কিংবা তেল কোম্পানি নয়, কলম্বিয়ার একটি দৈনিক পত্রিকা! এল টিয়েম্পো ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আগে ফোর্তালেজা শহরজুড়ে বিনা মূল্যে তাদের খবরের কাগজ বিতরণ করেছে। মজার বিষয়, বিশ্বকাপ উপলক্ষে দৈনিকটির ১২ পৃষ্ঠার একটি সংস্করণ ব্রাজিলেই ছেপে বের করা হয়েছে। ১০৩ বছরের দীর্ঘ ইতিহাসে পত্রিকাটি এই প্রথম দেশের বাইরে প্রকাশিত হলো। ইয়াহু স্পোর্টস।