ভিনদেশি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলজুড়ে চলছে কঠোর নিরাপত্তাপ্রস্তুতি। প্রায় দেড় লাখ পুলিশ নিয়োগ করবে ব্রাজিল কর্তৃপক্ষ। সঙ্গে আরও ২০ হাজার বেসরকারি কর্মকর্তা। তবে এঁরা সবাই ব্রাজিলিয়ান নন, ভিনদেশি পুলিশও থাকছেন। নিজেদের দুই হাজার সমর্থকের নিরাপত্তার জন্য দেশ থেকে পুলিশ নিয়ে ব্রাজিল যাচ্ছে আলজেরিয়া। আফ্রিকান দেশটির গণনিরাপত্তাবিষয়ক পরিচালক আইসা নাইলি জানাচ্ছেন, ‘আলজেরিয়ান পুলিশের দক্ষ একটা ফোর্স ব্রাজিলে যাবে। ব্রাজিল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ীই কাজ করবে এই ফোর্স।’ শুধু আলজেরিয়া নয়, আরও অনেক দেশের পুলিশ কর্মকর্তারাও এই মহাযজ্ঞে নিজেদের উপস্থিতি জানান দেবেন। নিরাপত্তার পাশাপাশি সমর্থকদের নানাভাবে সহায়তা করবেন ওই পুলিশ কর্মকর্তারা। এএফপি।