ভিনিসিয়াস ও টম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসকট দুটির চেহারা অনেকেই এরই মধ্যে চিনে নিয়েছেন। কিন্তু ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকের মাসকটের নাম অবশ্য এত দিনেও চূড়ান্ত ছিল না। কাল সেটা হলো। অনলাইনে তিন সপ্তাহ ভোটাভুটির পর ভিনিসিয়াস ও টম জয়ী হয়েছে। হলুদ রঙের হাসিখুশি ভিনিসিয়াস রিও অলিম্পিকের মাসকট আর সবুজ লতাপাতার নীল শরীরের টম রিও প্যারালিম্পিকের। এই দুটির নাম রাখা হয়েছে ব্রাজিলের দুজন বিখ্যাত সংগীতজ্ঞ ভিনিসিয়াস ডি মোরায়েস ও টম জাবিনের নামে। আইএএনএস।