ভিভ রিচার্ডসও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের রাশি রাশি টাকার প্রলোভন উপেক্ষা করা কঠিন! এখনো অবশ্য অর্জুনা রানাতুঙ্গার মতো কেউ কেউ আইপিএলের পিণ্ডি চটকে যাচ্ছেন বটে। তবে আইপিএলের টাকার ঝনঝনানির কাছে কাবু হয়েছেন অনেক সাবেক রথী-মহারথীই। ভিভ রিচার্ডসও দূরে থাকতে পারলেন না। ওয়েবসাইট।সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় ওপরের দিকেই থাকবে ক্যারিবীয় কিংবদন্তির নামটি। ক্রিকেটের আদি ‘মাস্টার ব্লাস্টার’ তিনিই। শেষ পর্যন্ত সেই রিচার্ডসও ভিড়লেন আইপিএলের মোহনীয় দরজায়। তবে রিচার্ডসও এমন একটা ক্লাবে যোগ দিলেন, যে দিল্লি ডেয়ারডেভিলস হেরে গেছে প্রথম ছয় ম্যাচেই। তবে দিল্লির শুভেচ্ছাদূত ও পরামর্শকের ভূমিকায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘আমি এই মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কাজ করতে আমি উন্মুখ। আমি জানি, দলটিতে অনেক খেলোয়াড় আছে, যাদের সামর্থ্য প্রমাণিত। অন্যরাও প্রতিভাবান এবং এই পর্যায়ে ও আরও উঁচু সাফল্যের জন্য ক্ষুধার্ত।’