ভিভকে অপমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিভিয়ান রিচার্ডস
ভিভিয়ান রিচার্ডস

অ্যান্টিগা ও বারবুডায় তিনি জীবন্ত কিংবদন্তির মর্যাদাই পান। স্যার ভিভিয়ান রিচার্ডসের নামে তাই রাস্তার নামকরণ হয়েছে, তাঁর মূর্তিও শোভা পাচ্ছে সেই রাস্তায়। কিন্তু দেখা যাচ্ছে, রিচার্ডসকে অসম্মান করেন এমন লোকও আছে অ্যান্টিগায়! নইলে রিচার্ডসের ওই মূর্তির ওপর হামলা হবে কেন? দুই দিন আগে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মূর্তিটা। এ ঘটনায় ভীষণ খেপেছেন অ্যান্টিগা ও বারবুডা বোর্ড সভাপতি জোরোল বার্থলি। এই ঘটনাকে বলেছেন পুরো জাতির জন্যই ‘অবমাননাকর’ ও ‘সম্মানহানিকর’। মেরামতের জন্য মূর্তিটা সাময়িকভাবে সরিয়েও ফেলতে হয়েছে। ভিভ রিচার্ডসের প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট।