ভিভকে ছুঁলেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডের বেশ কটি ব্যাটিং রেকর্ড নিজের করে নিয়েছেন এর মধ্যেই। হাতছানি আছে অনেকগুলো। কালই যেমন একটা জায়গায় ছুঁলেন ওয়ানডের একসময়ের রাজা ভিভ রিচার্ডসকে। দ্রুততম ৫ হাজার রানের রেকর্ডে এখন একই বন্ধনীতে দুজন। ভিভ যখন রেকর্ডটি গড়েছিলেন, কোহলির জন্মই হয়নি। ১৯৮৭ সালের জানুয়ারিতে ৫ হাজার ছুঁয়েছিলেন ১১৪ ইনিংসে। ২৫ বছর বয়সী কোহলি কাল ভিভের দলের বিপক্ষেই ছুঁলেন প্রায় ২৭ বছর পুরোনো সেই রেকর্ড। ওয়েবসাইট।
কোচির ম্যাচটির ভাগ্য একরকম নিশ্চিত হয়ে যায় প্রথমার্ধেই। ভারতীয় স্পিনাররা প্রতিপক্ষকে বেঁধে ফেলেন ২১১ রানেই। ইদানীং তিন শ-সাড়ে তিন শ অনায়াসেই তাড়া করছে যে ব্যাটিং লাইনআপ, তাদের একটুও চ্যালেঞ্জ জানাতে পারেনি এই রান। শিখর ধাওয়ানকে (৫) শুরুতে হারালেও দ্বিতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন রোহিত শর্মা (৮১ বলে ৭২) ও কোহলি (৮৪ বলে ৮৬)। ভিভকে ছোঁয়ার পর তিন অঙ্ক ছোঁয়ার তাড়ায় উইকেট ছুড়ে আসেন কোহলি। ভারত জিতেছে তবু ৮৮ বল বাকি থাকতেই। ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০-তে।
সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.৫ ওভারে ২১১ (ড্যারেন ব্রাভো ৫৯, চার্লস ৪২, সিমন্স ২৯, রায়না ৩/৩৪, জাদেজা ৩/৩৭, অশ্বিন ২/৪২)। ভারত: ৩৫.২ ওভারে ২১২/৪ (কোহলি ৮৬, রোহিত ৭২, হোল্ডার ২/৪৮)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।