ভিমরুলের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির মতো সুন্দর একটা গ্রামের মাঝ দিয়ে দৌড়াচ্ছিলেন তাঁরা। বিপদের আশঙ্কা কস্মিনকালেও কেউ করেননি। এমন দিনের আলোয় আবার কী হবে? কিন্তু এমন বিপদই এল যে, শেষ পর্যন্ত ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ দশা। ভিমরুলের খপ্পরে পড়লে সেটা হওয়াই স্বাভাবিক। পরশু চেক প্রজাতন্ত্রের একদল দৌড়বিদের এই দুর্দশা হয়েছিল। প্রাগ থেকে ৯০ কিলোমিটার দূরের এক গ্রামের ভেতর দিয়ে দৌড়ানোর সময়ই আক্রমণ করে বসে ভিমরুলের দল। সম্ভবত চাকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কেউ, হঠাৎ একঝাঁক ভিমরুল হামলা করে বসে। পরে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স আনতে হয়েছে। দুজন করে পুরুষ ও মহিলা দৌড়বিদকে নিতে হয়েছে হাসপাতালে। সবসুদ্ধ কামড় খেয়েছেন প্রায় ৩০ জন। এএফপি।