ভিয়ারিয়ালে দস সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর অলিম্পিক সোনাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। কনফেডারেশনস কাপেও নিজেকে আলাদা করে চিনিয়েছেন। কিন্তু মেক্সিকোর অ্যাটাকিং মিডফিল্ডার জিওভান্নি দস সান্তোসকে ধরে রাখতে পারল না রিয়াল মায়োর্কা। যোগ দিলেন এই মৌসুমেই লা লিগায় ফিরে আসা ভিয়ারিয়ালে। ২৪ বছর বয়সী ফুটবলারের নতুন চুক্তিটা চার বছরের। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বার্সেলোনায়। এরপর যান টটেনহাম হটস্পারে। কিন্তু এরপরই কেমন যেন হারিয়ে যান দস সান্তোস। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ইপসউইচ টাউন, তুরস্কের গ্যালাতাসারাই, স্পেনের রেসিং সান্তান্দার ঘুরে গত বছর নাম লেখান মায়োর্কাতে। সেখান থেকে এলেন ভিয়ারিয়ালে। এএফপি।