ভিয়েরার নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দ্রেয়া পিরলো আছেন। আছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। তাতেও কপাল খুলছিল না নিউইয়র্ক সিটির। ভাগ্য ফেরাতে এবার মেজর লিগ সকারের (এমএলএস) দলটি শরণ নিল প্যাট্রিক ভিয়েরার। তবে খেলোয়াড় হিসেবে নয়, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য নিউইয়র্ক সিটিতে যোগ দিলেন কোচ হিসেবে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ক্লাবটির যুব দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন, পরে কোচ হয়েছিলেন ক্লাবের ডেভেলপমেন্ট স্কোয়াডের। তিন বছরের জন্য ভিয়েরা এবার নিউইয়র্ক সিটির প্রধান কোচ। এএফপি।