ভিলানোভাকে ক্রুইফের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার আজকের বার্সেলোনা হয়ে ওঠার পেছনে তাঁর অবদান অনেক। বার্সার ভালো-মন্দ তাই ইয়োহান ক্রুইফকে এখনো ভাবায়। আর ভাবেন বলেই ডাচ কিংবদন্তি চাইছেন সরে দাঁড়ান টিটো ভিলানোভা। না, কোনো ব্যর্থতার জন্য ভিলানোভার ‘মুন্ডু’ চাইছেন না ক্রুইফ। বার্সা ও ভিলানোভার বৃহত্তর স্বার্থের দিক চিন্তা করেই তাঁর এই ভাবনা। বার্সার দায়িত্ব ছেড়ে ভিলানোভাকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন ক্রুইফ।২০১১ সালে ভিলানোভার ক্যানসারে আক্রান্ত কোষ অপসারণ করা হলেও গত বছরের শেষ দিকে আবার রোগটা ফিরে আসে। এরপর চিকিৎসা নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় চলতি ২০১২-১৩ মৌসুমের অনেকটাই মিস করেছেন গার্দিওলার কাছ থেকে দায়িত্ব নেওয়া ভিলানোভা। কাতালুনিয়া রেডিওতেই ভিলানোভাকে পরামর্শটা দিয়েছেন ক্রুইফ, ‘তাঁর এই অবস্থায় কোচ হিসেবে চালিয়ে যেতে বলাটা খুব ভালো পরামর্শ হবে না। আমার নিজেরও একটা হার্টের অস্ত্রোপচার হয়েছিল...১০০ ভাগ সুস্থ না থাকলে আপনি কি বার্সেলোনার দায়িত্বে থাকবেন?’করণীয়টাও বলে দিয়েছেন ক্রুইফ, ‘আমি টিটোকে বলব নিজের খেয়াল রাখতে। সে পেপ গার্দিওলার মতো অত শক্তিশালী ও অভিজ্ঞ নয়। তাঁর রোগ-সংক্রান্ত সমস্যাটা বেশ মারাত্মক। আর স্বাস্থ্যটাই সবকিছুর আগে।’ ওয়েবসাইট।