ভিলানোভার ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখের ঘরে দুঃখের হানা ছাড়া এটাকে আর কী বলা যায়! বার্সেলোনাকে লা লিগায় স্বপ্নের মতো সূচনা এনে দেওয়া কোচ টিটো ভিলানোভার শরীরে ফিরে এসেছে ক্যানসার। কাল ক্লাব সূত্রের উদ্ধৃতি দিয়ে স্পেনের দৈনিকগুলো জানিয়েছে ভিলানোভার লালাগ্রন্থিতে আবারও পাওয়া গেছে ক্যানসারের কোষ। গার্দিওলার সহকারী থাকাকালীন গত বছরের নভেম্বরেই অস্ত্রোপচার করে লালাগ্রন্থির টিউমার অপসারণ করা হয়েছিল ভিলানোভার শরীর থেকে। কাল বিকেলে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, আজই আবার অস্ত্রোপচার হচ্ছে ভিলানোভার। অস্ত্রোপচারের পর আগামী ছয় সপ্তাহজুড়ে কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিতে হবে তাঁকে। তবে ভিলানোভার বিকল্প হিসেবে বার্সা এখনই কারও নাম ঘোষণা করেনি।এএফপি, রয়টার্স।