ভিলানোভার সফল অস্ত্রোপচার
বার্সার অগুনতি সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর প্রার্থনা বৃথা যায়নি। অস্ত্রোপচারটা ভালো ভালোয়ই শেষ হয়েছে। বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা আপাতত শঙ্কামুক্ত। পর্যবেক্ষণেও রাখতে হচ্ছে না তাঁকে। তবে হাসপাতালে থাকতে হবে আরও কিছুদিন।কাল সকালেই বার্সেলোনার ভ্যাল দে হেব্রন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে বের করে আনা হয় ভিলানোভাকে। মুখের লালাগ্রন্থিতে আবারও ক্যানসারের কোষ ধরা পড়ায় গত পরশু জরুরি অস্ত্রোপচার হয় বার্সা কোচের। এখন তিন থেকে চার দিন হাসপাতালের সাধারণ কেবিনে থাকবেন তিনি। ছয় সপ্তাহের মধ্যে কেমোথেরাপি ও রেডিওথেরাপি শুরু হয়ে যাবে।আজই অবশ্য লা লিগায় ভ্যালাদোলিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। রোগশয্যায় থাকা কোচকে নিশ্চয়ই একটি জয় উপহার দিতে উদ্গ্রীব হয়ে আছেন শিষ্যরা! ২০১২-১৩ মৌসুম শেষে পেপ গার্দিওলা বার্সেলোনা ছেড়ে গেলে কোচের দায়িত্ব নেন তাঁর সহকারী ভিলানোভা। সবাইকে অবাক করে ভিলানোভাই এবার লা লিগায় প্রথম ১৬ ম্যাচে অপরাজিত রেখেছেন বার্সাকে, যা স্পেনের ইতিহাসের সেরা সূচনা। ওয়েবসাইট।