ভিলার 'রাজকীয়' সমর্থক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সি, শর্টস আর মোজা দেখেই বুঝতে পারছেন খুদে কোনো সমর্থকের জন্য এটা। অ্যাস্টন ভিলার এই নতুন সমর্থককে নিয়ে এখন সারা বিশ্বেই মাতামাতি। গত পরশু প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘর আলো করে এসেছে রাজপরিবারের নতুন উত্তরাধিকারী। ভাবছেন, এত সব ক্লাব থাকতে অ্যাস্টন ভিলার সমর্থক কীভাবে? প্রিন্স উইলিয়াম নিজেই ভিলার পাঁড় ভক্ত। বাবার মতো ছেলেও সে পথে হাঁটবে কি না, সেটা সময়ই বলে দেবে, তবে আপাতত নিজেদের সমর্থক দাবি করতে তো দোষ নেই! ভিলা তাই নিজেদের স্টেডিয়ামে নবজাতককে এভাবেই বরণ করে নিয়েছে। ছবিটা দিয়ে দেওয়া হয়েছে টুইটারেও। আর এইচআরএইচ আদ্যক্ষর দিয়ে যে ‘হিজ রয়্যাল হাইনেস’ বোঝানো হয়, সেটা তো জানাই। অ্যাস্টন ভিলার সেলিব্রিটি সমর্থকের দল অবশ্য বেশ ভারী। আছেন অভিনেতা টম হ্যাঙ্কস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতো মহারথীরা। ওয়েবসাইট।