প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়লেটগুলোর বাজে অবস্থা। পাইপ ফেটে নাকি নর্দমার পানি বেরোচ্ছে দেদার। রুমগুলোর এখানে সেখানে খোলা বৈদ্যুতিক তার। সব মিলিয়ে জঘন্য অবস্থা অলিম্পিক ভিলেজের। অন্তত অস্ট্রেলিয়া দলের দাবি এমনটাই। আর সে কারণেই রিওতে গিয়ে এবার অলিম্পিক ভিলেজে না থাকার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। গত মঙ্গলবারই তাদের ভিলেজে উঠে যাওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া দল সেটি না করে এখনো আছে হোটেলেই। অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের প্রধান কিটি চিলার ক্ষোভ ঝেড়ে বলেছেন, দৈনন্দিন এ সমস্যাগুলো তাঁরা এরই মধ্যে আয়োজকদের নজরে এনেছেন। কিন্তু সেসবের সমাধান করতে গিয়ে নাকি হিমশিম খাচ্ছেন আয়োজকেরা। এসব কারণে বিকল্প একটি আবাসের ব্যবস্থা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। রয়টার্স।