ভিসা-জটিলতায় শেখ জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফএ শিল্ডে খেলতে আজই কলকাতা যাওয়ার কথা ছিল ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কিন্তু ভারত সরকারের করা নতুন আইনের জটিলতায় এখনো ভিসা মেলেনি খেলোয়াড়-কর্মকর্তাদের। ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম বললেন, ‘আমরা এখনো ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি পাইনি। আশা করছি, কাল (আজ) সকালে পেয়ে যাব। চিঠি পেলে ওই দিনই ভিসা নেওয়ার চেষ্টা করব। এরপর রাতে বা পরদিন সকালের বিমানে কলকাতা যেতে পারি।’ আইএফএ শিল্ডে শেখ জামালের প্রথম ম্যাচ ৩০ জানুয়ারি, প্রতিপক্ষ মোহনবাগান।