ভিসা পাননি সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপিয়ান ট্যুরে খেলতে অস্ট্রিয়ায় যেতে পারছেন না সিদ্দিকুর রহমান। বাংলাদেশে অস্ট্রিয়ার দূতাবাস না থাকায় ফরাসি দূতাবাসের মাধ্যমে ভারতের অস্ট্রিয়ান দূতাবাসে যোগাযোগ করেন এই গলফার। কর্তৃপক্ষের কাছ থেকে সবুজসংকেত পাওয়ায় বিমান টিকিটও কেটে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় যেতে পারছেন না সিদ্দিকুর। ৯ জুন অস্ট্রিয়ায় শুরু হবে লিওনেস ওপেন গলফ।