ভিসা পেল মিসবাহর দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি কাশ্মীর সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতিতে তাদের সফরটা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু অনিশ্চয়তার মেঘটা কেটে গেল অবশেষে। গত পরশু পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিতে রাজি হয়েছে ভারত। ফলে ভারতে ১৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফয়সালাবাদ উল্ভসে অংশ নিতে আর কোনো বাধা নেই। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের নেতৃত্বে ফয়সালাবাদকে প্রথমে খেলতে হবে বাছাইপর্ব। চার দলের বাছাইপর্ব থেকে দুটি দল উঠবে মূল পর্বে। এএফপি।