ভিসা পেলেন না ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মেয়ে জিয়ান্নিনা ও দালমার সঙ্গে ম্যারাডোনা। ফাইল ছবি
দুই মেয়ে জিয়ান্নিনা ও দালমার সঙ্গে ম্যারাডোনা। ফাইল ছবি

ছুটি কাটাতে সপরিবারে যেতে চেয়েছিলেন বিশ্বখ্যাত থিমপার্ক ডিজনি ওয়ার্ল্ডে। কিন্তু সফরটা বাতিল করতে হচ্ছে ডিয়েগো ম্যারাডোনাকে। কারণ, আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’ জানায়, ম্যারাডোনার সফরসঙ্গী হওয়ার কথা ছিল দুই মেয়ে জিয়ান্নিনা ও দালমা, জিয়ান্নিনার চার বছরের ছেলে বেঞ্জামিন এবং ম্যারাডোনার সর্বশেষ প্রেমিকা রোসিও ওলিভার (২২)। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু গোল বাঁধল যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায়। ৫২ বছর বয়সী ম্যারাডোনা বর্তমানে আছেন দুবাইয়ে। ভিসা পেতে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসে সশরীরে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। কিন্তু কাজ হয়নি তাতেও। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘সান’ পত্রিকার খবরে বলা হয়, রাজনৈতিক কারণে ম্যারাডোনাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ও ভেনেজুয়েলার প্রয়াত বিপ্লবী নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে ম্যারাডোনার ঘনিষ্ঠতার কথা সবার জানা। যুক্তরাষ্ট্রের অন্য ‘শত্রু’দের সঙ্গেও ম্যারাডোনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এ কারণে মার্কিন প্রশাসনের সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির সম্পর্ক কখনোই ভালো ছিল না। তারই প্রতিফলন ঘটল এবার। সূত্র জানায়, ভিসা না পাওয়ায় বড় একটা ধাক্কা খেয়েছেন ম্যারাডোনা। কারণ, তাঁর পরিবারের সবাই এই সফরের ব্যাপারে উদগ্রীব ছিল। গত মার্চে ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনার (২৪) সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও অ্যাগুয়েরোর। জিয়ান্নিনা ও তাঁর শিশুসন্তানের মানসিক ধকল কাটাতেও সফরটা গুরুত্বপূর্ণ ছিল।

িত�U ��0��ে। আশা করছি, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করবে।’

বর্ধিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ।