ভিয়ার অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার সফল অস্ত্রোপচার হয়েছে ডেভিড ভিয়ার। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল সাদের বিপক্ষে খেলার সময় বাঁ পা ভেঙে যায় বার্সেলোনা স্ট্রাইকারের। তখন বলা হয়েছিল, চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না ভিয়ার। কিন্তু সফল অস্ত্রোপচারের পর চলতি মৌসুমেই মাঠে ফেরার সম্ভাবনার কথা বলছেন শল্যবিদ র্যামন কুগাট। তাঁর তত্ত্বাবধানেই অস্ত্রোপচার হয়েছে ভিয়ার পায়ে। ‘খুবই সফল অস্ত্রোপচার হয়েছে’ জানিয়ে কুগাট বলছেন, ক্ষীণ হলেও চলতি মৌসুমেই মাঠে ফেরার সম্ভাবনা আছে ভিয়ার। রয়টার্স।