ভিয়ার ৩০০ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা কিংস কাপের, তার ওপর প্রতিপক্ষ তৃতীয় বিভাগের দল আলাভেস। টিটো ভিলানোভা তাই বিশ্রাম দিয়েছিলেন প্রথম একাদশের বেশ কয়েকজনকে। জার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়িয়ে লিওনেল মেসি মাঠে নামেননি। মাঠে নামেননি গোলরক্ষক ভালদেজ, ইনিয়েস্তা, পিকে, বুসকেটস, জাভি ও জর্ডি আলবার মতো খেলোয়াড়েরাও। আগের লেগ ৩-০ জিতে যাওয়াতেই অবশ্য নতুনদের বাজিয়ে দেখার সাহস করেছিলেন ভিলানোভা। কিন্তু বার্সেলোনার ত্রাতা হলেন তো পরীক্ষিত একজনই—ডেভিড ভিয়া। ভিয়ার দুই গোলের কল্যাণে আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে বার্সা।ম্যাচটা ডেভিড ভিয়ার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নিজে দুই গোল করেছেন বলেই নয়, এ ম্যাচেই নিজের ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই স্ট্রাইকার। শুরুতে অবশ্য আলাভেসই এগিয়ে গিয়েছিল। ৩৫ মিনিটে সমতা আনেন আদ্রিয়ানো। এরপর শুরু হয় ভিয়া-জাদু। ৫৬ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন। এর তিন মিনিট পর তেয়োর পাস থেকে গোল করে আলাভেসের কফিনে ঠুকে দেন শেষ পেরেক। ওয়েবসাইট।