ভুটানকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর আগে শুধু একটি অনুশীলন ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। আজ মূল লড়াইয়ে সেই ভুটানকে ৯-০ গোলে বিধ্বস্ত করে দুই ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। মাত্র দুই মাসের প্রস্তুতি নিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা যা করে দেখালেন, তা এক কথায় অসাধারণ। এই জয়টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। দলের অসাধারণ জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন অম্রাচিং মারমা।—বাসস।