ভুটানে গেল বিশ্বকাপ ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের ট্রফি কাল ঢাকা থেকে গেল ভুটানে। ভুটান-নেপাল ঘুরে ট্রফি যাবে ভারতে।
ঢাকায় বিশ্বকাপ ট্রফি বেশ আলোড়ন তুলে গেছে। র‌্যাডিসন হোটেলে টিকিটধারী দর্শক ট্রফি দেখতে পেয়েছেন কাছ থেকে, তুলেছেন ছবিও। ঠিক কতজন ছবি তুলতে পেরেছেন, সেই হিসাবটা বিশ্বকাপ ট্রফির সঙ্গে সম্পৃক্ত কোকাকোলার কর্মকর্তারা জানাতে পারেননি। তবে ২০ হাজার ছবি প্রিন্ট করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ছবি প্রিন্ট করা হয়নি, অথচ ট্রফি দেখেছেন এমন দর্শকের সংখ্যা যোগ করলে এটি প্রায় ৩০ হাজার পৌঁছাবে বলে কারও কারও অভিমত।