ভুটানে বাংলাদেশি গলফারদের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটান অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে দলগত ও ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত পরশু ভুটানের রয়্যাল থিম্পু গলফ ক্লাবে শেষ হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে খেলেন দুলাল, সোবহান ও সাগর। ব্যক্তিগত ইভেন্টে সেরা অ্যামেচার গলফার হয়েছেন এসএ গেমসে সোনাজয়ী দুলাল। কাল কুর্মিটোলা গলফ ক্লাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গলফাররা দেশকে আরও সাফল্য উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম।