ভুটানের কিংস কাপে আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাইয়ের শেষ দিকে আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট কিংস কাপ আয়োজন করছে ভুটান। নিজস্ব দুটি দলের সঙ্গে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে তারা দুটি করে দল নিতে চায়। এ ব্যাপারে সহায়তা চেয়ে বাফুফের কাছে চিঠিও পাঠিয়েছেন আয়োজকেরা। বাংলাদেশ থেকে দুটি দল যাবে কি না, তা নির্ভর করছে ক্লাবগুলোর আগ্রহের ওপর। প্রিমিয়ার লিগের দলগুলোর কাছে এ ব্যাপারে জানতে চাইবে বাফুফে। দুটির বেশি দল আগ্রহ প্রকাশ করলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।