ভুভুজেলা থাকছে কমনওয়েলথ গেমসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে আলোড়ন তোলার পর এবার ভুভুজেলা কাঁপাতে যাচ্ছে দিল্লি কমনওয়েলথ গেমস স্টেডিয়ামও। আয়োজকদের মধ্যেই অনেকের অনেক অনুযোগ-আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি ভুভুজেলা। খবর টাইমস অব ইন্ডিয়ার।কমনওয়েলথ গেমসে ভুভুজেলা নিষিদ্ধ না করায় চরম খুশি হয়েছেন ভারতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হ্যারিস মবুলেলো মাজেকে। গতকাল শনিবার কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির সভাপতি সুরেশ কালমাদির সঙ্গে তিনি গেমস-পল্লি ঘুরে দেখেন। সে সময় তিনি ভুভুজেলা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা অনেক মজা করব। আমরা স্টেডিয়াম কাঁপিয়ে দেব ভুভুজেলা বাজিয়ে ।’কমনওয়েলথ গেমস-পল্লিতে ২৫০ রুপি করে বিক্রি হবে একেকটি ভুভুজেলা।