ভুভুজেলা-বন্দনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুন খাই যার, গুণ গাই তাঁর। কানে যেমনটাই লাগুক দক্ষিণ আফ্রিকান কোচ কার্লোস আলবার্তো পাহেইরার মুখে কেবলই ভুভুজেলা-বন্দনা। আর জাবুলানি নিয়েও তাঁর মন্তব্য—অতি উত্তম! পাহেইরা বলছেন, ‘ভুভুজেলা আমাদের ঐতিহ্যের অংশ। আমাদের উচিত এটা চালিয়ে যাওয়া।’ গ্যালারির ভুভুজেলা নিয়ে যেমন, মাঠের জাবুলানি নিয়েও তেমনি বিতর্ক। কিন্তু পাহেইরার মতে, অ্যাডিডাসের জাবুলানিতে নাকি দক্ষিণ আফ্রিকার কোনো সমস্যা নেই, ‘বল নিয়ে কোনো অভিযোগ নেই আমাদের। সেই মার্চ থেকে এই বল নিয়ে অনুশীলন করছি। এতে করে খেলোয়াড়েরা বেশ ভালো মানিয়ে নিয়েছে।’ তাহলে বিশ্বকাপে খুব বেশি গোল হচ্ছে না কেন? এই প্রশ্নও মেনে নিতে পারছেন না পাহেইরা। তাঁর বিশ্বাস, এত তাড়াতাড়ি এসব ব্যাপারে মন্তব্য না করাই ভালো, ‘টুর্নামেন্ট যত এগোবে, খেলার মানও তত ভালো হবে। খেলা জমবে আসলে শেষ ষোলোতে গিয়ে।’ ওয়েবসাইট।