ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বেশি বিখ্যাত, স্টিভেন জেরার্ড নাকি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড? এ নিয়ে তর্ক হতেই পারে। দুজনের কারও অর্জন তো কম নয়। অথচ হন্ডুরাসের এক সাংবাদিক জেরার্ডকে চিনতেই পারলেন না! প্রশ্ন করার সময় জেরার্ডকে ‘ফ্রাঙ্ক’ ডেকে বসলেন। ভুলটা করার পরেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়লেন কোচ রয় হজসন ও জেরার্ড। বেচারা সাংবাদিক সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন কেলেঙ্কারি করে ফেলেছেন। ক্ষমা চেয়ে নিয়েছেন তাই পরক্ষণেই। ওয়েবসাইট।