ভুল অনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট করাটাই তাঁর আসল কাজ। কখনো-সখনো একটু-আধটু বল করেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে একটি উইকেট সেটাই বলছে। সেই কেদার যাদব কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে নিলেন। স্কট স্টাইরিস ভেবেছিলেন এটা ফ্লুক, গত পরশু তৃতীয় ওয়ানডেতে আগেই সাহসী একটা ঘোষণা দিলেন—এই ম্যাচেও যাদব উইকেট পেলে তিনি ধারাভাষ্যকক্ষ ছেড়ে সোজা নিউজিল্যান্ড ফিরে যাবেন। কিন্তু সাবেক কিউই অলরাউন্ডার বুঝতে পারেননি কত বড় ভুল করে ফেলেছেন। একটি-দুটি নয়, তিনটি উইকেট নিলেন যাদব। স্টাইরিস অবশ্য কথাটা আংশিক রেখেছেন। নিউজিল্যান্ড তো আর ফিরে যেতে পারেন না, কিছু সময়ের জন্য ছেড়ে যান ধারাভাষ্যকক্ষ ছেড়ে। পরে আবার টুইট করে তাঁকে ঘটনাটা মনে করিয়ে দিয়েছেন অনেকে। স্টাইরিস আবার রসিকতা করে বলেছেন, আপাতত তিনি লুকিয়ে আছেন! জি-নিউজ।