প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না। এলজেরো এলিয়া নিশ্চয়ই কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। খুব শখ করে ক্লাবের নামটা উল্কি করিয়েছিলেন নিজের শরীরে। কিন্তু বানানটাই লেখা হয়েছে ভুলভাল। ফেইনুর্দ নয়, লিখে ফেলেছেন ফেনেনুর্দ! ভুল এখানে শেষ হলেও হতো। গত মাসেই ফেইনুর্দের হয়ে ডাচ কাপের শিরোপা জিতেছেন। সেটি ছিল ২৪ এপ্রিল, লেখার কথা ছিল ২৪-৪-২০১৬। কিন্তু এলিয়া লিখে ফেলেছেন ২৪-৫-২০১৬। অথচ মে মাসের ২৪ তারিখ এখনো আসেইনি! ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পরেই তো এলিয়াকে নিয়ে তুমুল হাসাহাসি। পরে আবার উল্কিটা ঠিকঠাক করে এসেছেন। নতুন ছবিও পোস্ট করেছেন। কিন্তু ভুল তো ভুলই! মেইল অনলাইন।