প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রীতিমতো আকাশে উড়ছিলেন আন্দ্রেই সেমেনভ। ক্লাবের মূল দলে কখনো খেলেননি, দ্বিতীয় দলেই সুযোগ পান কালেভদ্রে। সেই সেমেনভই কি না ডাক পেয়ে গেলেন রাশিয়ার জাতীয় দলে! হাতে চাঁদ পেলেও বোধ হয় এত খুশি হতেন না। লোকোমোটিভ মস্কো তো নিজেদের ওয়েবসাইটে বড় একটা প্রতিবেদনই পোস্ট করে দেয়। খুশিটা অবশ্য ছিল ক্ষণস্থায়ী। রাশিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো আসলে ডেকেছিলেন তেরেক গ্রোজনির সেমেনভকে। কিন্তু মূল তালিকায় ভুলক্রমে লোকোমোটিভের সেমেনভের নাম উঠে যায়। ভুলটা দ্রুতই সংশোধন করা হলে লোকোমোটিভের আন্দ্রেই সেমেনভও মাটিতে নামেন দ্রুতই! ওয়েবসাইট।