ভুল করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমবারের মতো আইপিএল জিতিয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন, বাড়তি চমক ছিল তাঁর অধিনায়কত্ব। প্রশংসাবৃষ্টিতে ভাসছেন ওয়ার্নার। উমর আকমল ভাবলেন তিনিই বা বাদ যাবেন কেন? পরশু তাই ওয়ার্নার ও তাঁর দলকে অভিনন্দন জানালেন পাকিস্তানি ব্যাটসম্যান। টুইটারে অভিনন্দনবার্তা লিখে অবশ্য হাসির পাত্র হয়েছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান। ওয়ার্নারকে যে তিনি আইপিএল নয়, পাকিস্তান সুপার লিগজয়ী হিসেবে অভিনন্দন জানিয়েছেন! এমন হাস্যকর টুইট নজর এড়ায়নি তাঁর অনুসারীদের। সবাই তাঁর সঙ্গে মজা শুরু করলে একপর্যায়ে পিএসএলের জায়গায় আইপিএল লিখে দেন আকমল। কিন্তু তাতে কি আর বাঁচা যায়? অনুসারীদের ঠাট্টা-রসিকতা চলছে এখনো! ওয়ান ইন্ডিয়া।