প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে ধূমকেতুর মতোই তাঁর আবির্ভাব। ইংলিশ লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল করেছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। হ্যারি কেন যে ‘ফ্লুক’ নন, সেই প্রমাণ এই মৌসুমেও দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে করে ফেলেছেন ১১ গোল। অথচ জনপ্রিয় ফুটবল গেম ‘ফুটবল ম্যানেজার’ কিনা কেনকে চিনতেই পারল না। সাধারণ জনগণ তো বটেই, ফুটবলারদের মধ্যেই তুমুল জনপ্রিয় এই গেম। ওয়েঙ্গার, এনরিকেদের যা করতে হয়, সেই গেমেও একটা ক্লাবকেই চালাতে হয় গেমারদের। সেটা খেলতে গিয়ে ফুটবলাররাই অভিযোগ করেছেন, কেনকে এই গেমে একটু বেশি অবমূল্যায়িত করা হয়েছে। গেমটির উদ্ভাবক প্রতিষ্ঠান স্পোর্টস ইন্টারেকটিভ প্রধান মাইলস জ্যাকবসন দ্রুতই নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। কেনের কাছে ক্ষমাও চেয়েছেন। গেমের পরের সংস্করণে নিশ্চয়ই সেই ভুল আর থাকবে না। ইএসপিএন।