ভুল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন, এমন ক্রিকেটার এখন আতশ কাচ দিয়ে খুঁজতে হবে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সবাই চুটিয়ে ছবি, ভিডিও পোস্ট করেন এখন। কিন্তু এতে ঝামেলাও কম পোহাতে হয় না। ভারতের চার ক্রিকেটার যেমন পড়েছেন ঝামেলায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে ভারত। খেলার ফাঁকে ক্যারিবিয়ানের চোখ জুড়ানো সৈকতে একটু তো আয়েশ করাই যায়। কিন্তু সৈকতে স্টুয়ার্ট বিনি, উমেশ যাদবদের সঙ্গে একটা ছবি দিয়েই এখন বিপাকে পড়ে গেছেন লোকেশ রাহুল। বিয়ারের ক্যান হাতে নিয়ে খেলোয়াড়েরা সৈকতে ফুর্তি করছেন—ছবিটা খুব ভালোভাবে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে ব্যাপারটা যায় না। আর ক্রিকেটারদের অনেক ভক্ত শিশু-কিশোরও এখন ফেসবুক-টুইটার দেখছে। সামনে কেউ বোধ হয় আর এমন ভুল করবেন না! এনডিটিভি।