ভুল জাতীয় সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই দলের জাতীয় সংগীত গাওয়াটা হলো রীতি। কাল গ্লেনডেলের ইউনিভার্সিটি অব ফিনিক্সে সেটিরই প্রস্তুতি নিচ্ছিলেন উরুগুয়ে খেলোয়াড়েরা। মাইকে সেই ঘোষণাই দেওয়া হলো। কিন্তু গান শুরু হতেই কাভানিরা কেমন যেন আড়ষ্ট হয়ে গেলেন। কেউ কেউ তো হতভম্ব! একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছেন। জাতীয় সংগীতটা আসলে উরুগুয়েরই ছিল না, ভুলে বাজিয়ে দেওয়া হয় চিলিরটা। পুরো দুই মিনিট ধরে সেটিই বেজেছে। ওদিকে উরুগুয়ে সমর্থকদের দুয়োধ্বনি তখন চরমে। পরে অবশ্য আয়োজক কমিটি এই ভুলের জন্য উরুগুয়ে ফেডারেশন, খেলোয়াড়, সমর্থক ও উরুগুয়েবাসীর কাছে ক্ষমা চেয়েছে। তাদের দাবি, ব্যাপারটা অনিচ্ছাকৃত এবং এটির পুনরাবৃত্তি হবে না। কিন্তু এমন ভুলের কি ক্ষমা হয়? এএফপি।