প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না—কথাটা বায়ার্ন ত্রয়ীর জন্য একটু বদলে যেতে পারে। তাঁরা বলবেন, ভাবিয়া পরিও পোশাক, পরিয়া ভাবিও না। মারিও গোটশে, মারিও গোমেজ, ইয়ান কিরচফকে যে বড় অঙ্কের জরিমানাই গুনতে হচ্ছে জার্সি-বিভ্রাটের জন্য! এই তিন বায়ার্ন খেলোয়াড়ের ব্যক্তিগত স্পনসর নাইকি। কিন্তু বায়ার্ন মিউনিখের অফিশিয়াল স্পনসর আবার প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যাডিডাস। কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে গোটশে ও কিরচফ এসেছিলেন নাইকির লোগোখচিত জার্সি পরে। গোমেজ পরেছিলেন নাইকির ক্যাপ। কিন্তু অ্যাডিডাসের সঙ্গে চুক্তি আছে বায়ার্নের। সেই চুক্তির বরখেলাপ করায় এবার পাঁচ অঙ্কের অর্থদণ্ড দিতে হচ্ছে তাঁদের! এএফপি