প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মজীবনীমূলক চলচ্চিত্র এমএস ধোনি: আনটোল্ড স্টোরিতে মহেন্দ্র সিং ধোনির চরিত্রে ভালোই অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। তাই বলে তাঁকেই ধোনি মনে করাটা বাড়াবাড়ি। কিন্তু সে ভুলটাই করেছে আরব আমিরাতভিত্তিক একটা অনলাইন নিউজ পোর্টাল। ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সংবাদে সুশান্তের ছবি ব্যবহার করেছে তারা। বীরেন্দর শেবাগও এ নিয়ে টুইটারে মজা করেছেন। তাঁর কাছাকাছি চেহারার প্রায় টেকো এক লোকের ছবি দিয়ে বলেছেন, ‘এমিরেটস এয়ারলাইনস, ভুলে আমার বদলে এই লোককে বিমানে তুলো না!’ ভুলটা বুঝেছেন নিশ্চয়ই, শেবাগ মনে করেছিলেন এমিরেটস এয়ারলাইনসই সেই খবর দিয়েছে! ভক্তরা সে ভুলটা ধরিয়েও দিয়েছেন। অবশ্য এমন ‘ভুল-শুদ্ধ’ টুইট করেই গত ছয় মাসে ৩০ লাখ রুপি আয় করেছেন শেবাগ।
টাইমস অব ইন্ডিয়া।