ভুল পাত্রে ফুল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে দেশের এমন সম্ভাবনায় বেলজিয়ামের রাজা ফিলিপ আর রানি মাথিলদে প্রাসাদে বসে থাকতে পারলেন না। খেলোয়াড়দের উৎসাহ দিতে উড়ে গেলেন ব্রাজিলে। মারাকানায় বেলজিয়াম-রাশিয়া

ম্যাচটি উপভোগ করলেন গ্যালারিতে বসেই। ম্যাচে ডিভক অরিগির একমাত্র গোলে জয়ও পায় বেলজিয়াম। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়, রানি মাথিলদে যে ভুল করে অরিগিকে অভিনন্দন জানাতে গিয়ে রোমেলু লুকাকুর নাম নিয়ে ফেললেন! বুদ্ধিমান লুকাকু অবশ্য পরিস্থিতির ভালোই সামাল দিয়েছেন। ইশারায় জানালেন গোল তিনি করেননি, করেছে অরিগি। রানিরই বা কী দোষ বলুন, দুজন যে দেখতে প্রায় একই রকম! ওয়েবসাইট।