ভুলতে পারেননি যুবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বিশ্বকাপে ছিলেন সেরা খেলোয়াড়। বড় ভূমিকা ছিল ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও। যাঁর হাত ধরে এমন সাফল্য, সেই যুবরাজ একটা মাত্র ইনিংসের জন্য এখন খলনায়ক! সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে করেছিলেন মাত্র ১১ রান। ব্যস, ঢিল পড়েছে ভারতীয় এই অলরাউন্ডারের বাড়িতে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অমন ব্যর্থতার পর পরশু প্রথম ব্যাট হাতে নেমেই আবার স্বরূপে ‘যুবি’। আইপিএলে পরশু খেলেছেন ২৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫২ রানের ঝোড়ো ইনিংস। দিল্লির বিপক্ষে জিতিয়েছেন তাঁর দল বেঙ্গালুরুকে। ফাইনালের ক্ষত এতে সারে না, এটা জানেন যুবরাজও। তিনি নিজেও যে ভুলতে পারছেন না সেই হারের দুঃখ, ‘আমরা পুরো টুর্নামেন্টেই খুব দারুণ খেলেছি। কিন্তু ফাইনালে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। আর সেই হতাশা কাটিয়ে ওঠার কাজটা খুব সহজও নয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে অন্য প্রান্তে যুবরাজের সঙ্গী ছিলেন বিরাট কোহলি। এদিনও ছিলেন যুবরাজের সঙ্গে। যুবরাজকে ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত কোহলি যুবরাজের সমালোচকদের একহাত নিয়েছেন। ওয়েবসাইট।