ভুলে লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেস্টার সিটিকে নিয়ে ধরা বাজির গল্পগুলো যেন দলটার শিরোপা জেতার মতোই অবিশ্বাস্য। এসেক্সের দুই দমকলকর্মীর গল্পটাই শুনুন। জর্ডান রাইট নামে এক দমকলকর্মী মৌসুমের শুরুতে শুনলেন, লেস্টারকে নিয়ে ২০০০: ১ দরে বাজি চলছে। তাঁর কাছে নাকি তখন এটিকে বাজিকর প্রতিষ্ঠানের ভুলই মনে হয়েছিল। রাইট ভেবেছিলেন, শিরোপা জেতার তো প্রশ্নই আসে না, বাজিটা নিশ্চয়ই মৌসুমের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে লেস্টারের জয়ের ওপর। যা-ই হোক, লাভের আশায় সহকর্মী মিচেল বালডককে নিয়ে ৫-৫, ১০ পাউন্ডের বাজি ধরে ফেললেন। ম্যাচটি লেস্টার জেতার পরে যখন শুনলেন বাজিটা আসলে পুরো মৌসুমের, দুজনই জিব কেটেছিলেন। সহকর্মীদের ঠাট্টাও শুনতে হয়েছিল। কিন্তু ভুলে ধরা ওই বাজি থেকেই দুজনের লাভ হলো ১০ হাজার পাউন্ড করে! যার অর্ধেক ব্যবসায় ব্যবহার করছেন। আর বাকিটা দিয়ে? ঘুরতে চাইছেন লাস ভেগাসে। ফক্স স্পোর্টস।