ভুল-বোঝাবুঝি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরার, অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, নিক কিরগিওস—এই সময়ের প্রায় সব শীর্ষ খেলোয়াড়ই আছেন। কিন্তু ভিডিওতে নোভাক জোকোভিচ কই? তিন দিন আগেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ান গ্রেট লেটন হিউইট। এ উপলক্ষেই একটা ভিডিওতে সবাই অভিবাদন জানিয়েছেন হিউইটকে। কিন্তু সেখানে জোকোভিচ কই? শুরু হয়ে গেল ফিসফাস, তাহলে কি দুজনের মধ্যে কোনো চাপান-উতোর আছে? পরে জানা গেল, সে রকম কিছু নয়। দায়টা আসলে ভিডিও নির্মাতাদেরই। ভুল করেই বাদ পড়ে গেছে জোকোভিচের অংশটি। পরে আলাদা করে জোড়া দিয়ে ভিডিওটা আবার ছাড়া হয়েছে। ভিডিওর প্রযোজক টেনিস অস্ট্রেলিয়া জোকোভিচের কাছে ক্ষমাও চেয়েছে। কিন্তু ততক্ষণে কত কথাই যে হয়ে গেছে! এএফপি।