প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ১ রান। সেঞ্চুরির জন্য ভুসিমুজি সিবান্দারও ওই ১ রানই দরকার। কিন্তু স্ট্রাইকে তখন শন উইলিয়ামস। শফিউলের করা ৪৭তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মারার পর অবশ্য ওই ওভারে আর কোনো রান না নেওয়ার চেষ্টা করে সফল উইলিয়ামস। পরের ওভারের প্রথম বলটাকেই সীমানার বাইরে পাঠিয়ে দলকে জেতানোর পাশাপাশি আরাধ্য সেঞ্চুরিটি পেয়ে গেলেন সিবান্দা। কালকেরটি নিয়ে মাত্র দুটি ওয়ানডে সেঞ্চুরি এই ওপেনারের। প্রথমটি পেয়েছিলেন প্রায় সাত বছর আগে ২০০৬ সালে বারমুডার বিপক্ষে। ১৩৫ বলে ৯ চার ও ২ ছয়ে অপরাজিত ১০৩ রান; ১০৩ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ম্যাচসেরা হলেন সিবান্দা।