ভূপাতিত বাউডেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম ওভারের প্রথম বল। এল্টন চিগুম্বুরার বলটি মিড অনে ঠেলেই রান চুরি করতে ছুটলেন তামিম ইকবাল। ফিল্ডার ব্রায়ান চারি ছুটে এসে বল কুড়িয়ে থ্রো করলেন তড়িঘড়ি। লাগলও সরাসরি, তবে স্টাম্পে নয়, আম্পায়ার বিলি বাউডেনের গায়ে! বল গায়ে লাগা
থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন বাউডেন। রক্ষা হলো না তাতেও, উল্টো পায়ে লেগে ভারসাম্য হারিয়ে চিৎপটাং আম্পায়ার!