ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডু থেকে প্রতিনিধি  পরশু স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কেঁপে উঠল কাঠমান্ডু শহরের বড় একটা অংশ। বুঝতে বাকি রইল না, ভূমিকম্প! সেটি আঘাত হানল সাফ ফুটবলে খেলতে আসা আট দেশের আবাস হোটেল এভারেস্টেও। ভয়ে বাংলাদেশসহ সব দলের ফুটবলারই রুম ছেড়ে বেরিয়ে এলেন বাইরে। ভূমিকম্পের ঝাঁকুনি কিংবা আতঙ্ক যে কারণেই হোক, বাংলাদেশ দলের উইঙ্গার জাহিদ তো নাকি খাট থেকেই পড়ে গিয়েছিলেন! কাল হোটেল লবিতে এ নিয়ে নানা রসিকতা। একজনের রসিকতা মেশানো সন্দেহ, মিডিয়ার দৃষ্টি কাড়তে ‘খেয়ালি মহাতারকা’ ঘটনাটা বানিয়ে বললেন না তো...!