ভূমিকম্পে খেলা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি বা আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার ঘটনা জাতীয় লিগে নতুন নয়। তবে ভূমিকম্পে খেলা বন্ধ হওয়ার ঘটনা বিরল। কাল বিকেলে ভূমিকম্প আতঙ্কে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ মিনিট বন্ধ রাখা হয় বরিশাল-ঢাকা বিভাগের ম্যাচটি। বরিশাল অধিনায়ক ফজলে মাহমুদ জানালেন, ভূমিকম্পে থরথর করে কাঁপতে থাকে গ্যালারি, ড্রেসিংরুম। আম্পায়ার মাসুদুর রহমান মুঠোফোনে বললেন, ধাতস্থ হতেই খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়, ‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। সবাই ভীষণ ঘাবড়ে গিয়েছিল। স্বাভাবিক হতেই একটু বিরতি নিয়েছি।’ জাতীয় লিগের অন্য ম্যাচগুলো অবশ্য নির্বিঘ্নেই হয়েছে।