ভেঙে দুই টুকরো মেসির ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাকতাল, নাকি এটাই কারণ? পরশু জুরিখে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে ফিফা বর্ষসেরার পুরস্কার উঠল। একই দিন বুয়েনস এইরেসে ভাঙচুর করা হয়েছে লিওনেল মেসির ভাস্কর্য। কে জানে আর্জেন্টিনার রাজধানীতে রোনালদোর কোনো পাগল ভক্ত আছে কি না, যিনি মেসিকে দুচোখে দেখতে পারেন না!
মেসির ভাস্কর্যটি গত বছরই উন্মোচন করা হয়। কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর হতাশায় নুয়ে পড়েছিলেন মেসি। সবাইকে অবাক করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন। ফিরে এসো মেসি—এই অনুরোধ নিয়ে রাস্তায় নেমেছিল আর্জেন্টিনার মানুষ। সেই সময় বুয়েনস এইরেসের মেয়র ভাস্কর্যটি উন্মোচন করেছিলেন। সবার অনুরোধ রক্ষা করে মেসি ফিরেছেন।
ভাস্কর্যটি কারা দুই টুকরো করে ফেলেছে, তা এখনো জানা যায়নি। গোলডটকম।